কাভার্ডভ্যানের নিচে পিষ্ট মা, ছেলে হাসপাতালে

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য (এএসআই) ছেলে মাহফুজুর রহমান (২৮) সামনেই মারা গেল মা রোজিনা জালাল (৪৫)।

বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার পুলিশ সদস্য (এএসআই) মাহফুজুর রহমানের মা ও জালাল আহম্মেদের স্ত্রী।

মা ও ছেলে ঢাকা আফতাব নগর থেকে বরগুনা নিজ বাড়িতে ফিরছিলেন। আহত পুলিশ সদস্য ঢাকা বাড্ডা থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিলেন আইয়ান জুট মিলস নামে একটি কাভার্ডভ্যান এবং ঢাকা থেকে মোটরসাইকেলে বরগুনা যাচ্ছিলেন মা ও ছেলে।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজের উপর উঠলে অপরদিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুইজনই সড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগতির কাভার্ডভ্যান মা রোজিনা ও ছেলে মাহফুজকে চাপা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে।

এ সময় মা রোজিনা পারভিন ঘটনস্থলে মারা যান এবং ছেলেকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।

মাদারীপুর সদর হাসাপাতালে মেডিকেল অফিসার ডা. সোহেলউজ্জামান বলেন, আমরা সড়ক দুর্ঘটনার একজন রোগী ভর্তি করেছি, হাতে ও পায়ে সমস্যা বেশি, প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনে তাকে ঢাকায় রেফার্ড করা হতে পারে।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং কাভার্ডভ্যানটিকে আটক করেছি।