মোংলা বন্দরে ৯৭০টি বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমনে করোনার ২০২০-২০২১ইং অর্থবছরে বন্দর সৃষ্টির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে।
এ অর্থ বছরে আয় হয়েছে ৩৪০ কোটি টাকা, ব্যয় হয়েছে ২১০ কোটি টাকা। নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি টাকা।
রবিবার সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
তিনি বলেন, আগামী অর্থ বছরে ৩৬০ কোটি টাকা আয়, জাহাজ আগমন ১ হাজারের উপরে, নিট মুনাফা ১৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৫০ সালে বৃটিশ বাণিজ্যিক জাহাজ দ্যা সিটি অব লায়ন্স জাহাজ সর্বপ্রথম সুন্দরবনের পশুর নদীর জয়মনিরগোল এলাকায় নোঙর করে। এটাই ছিল মোংলা বন্দর প্রতিষ্ঠার সূচনা।