ফরিদপুরে করোনায় ও উপসর্গে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪ জন আর এ সময়ে মারা গেছেন ১২ ব্যক্তি। শনাক্তের হার ৫২.৪৩।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭০টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুই এবং উপসর্গ নিয়ে আরো ১০ জন মারা যায়।

যারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের নাজমা (৪০), মনোয়ারা বেগম (৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫),  শাজাহান (৮০), রওশন আলী (৮৫), ও দেলোয়ার হোসেন (৬০), মাদারীপুরের শামসুন্নাহার (৭০) ও হরবিলাস (৩৮), রাজবাড়ীর রেজাউল হাসান (৪৫) ও মজিবুর রহমান (৫৯) এবং ঝিনাইদহ জেলার হিমলা বিশ্বাস (৭৯)। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৬৯ জন।