বাগেরহাটে গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ সবজির বাজার

বাগেরহাটে ‘কঠোর লকডাউনে’ স্থানীয়দের ঘরবন্দি রাখতে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে নায্যমূল্যের ভ্রাম্যমাণ কাঁচাবাজার। বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নে ১০০টি ভ্রাম্যমাণ ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম শুরু হবে। লকডাউন চলাকালে প্রতিদিন চলবে এই ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের কোর্ট মসজিদ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন।

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাটের সাংসদ শেখ তন্ময় করোনাকালে এ উদ্যোগ নিয়েছেন।  জেলা যুবলীগ এ কার্যক্রমটি বাস্তবায়ন করবে। আজ ১০০টি ভ্যান দিয়ে এই কার্যক্রম শুরু হলো।