‘প্যাকেট ভালো দিলে ফ্যাক্টরিগুলোর পরিদর্শন ভালো হয়’

নারায়ণগঞ্জের অগ্নিকান্ডে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে; নাকি তারা ব্যর্থ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে এ প্রশ্ন রেখে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, ‘পরিদর্শনকারীদের প্যাকেট ভালো দিলে কারখানা পরিদর্শন ভালো হয়।’

গতকাল রবিবার ‘আইপিনিউজ’ ও ‘পরিবেশ বার্তার’ আয়োজনে নারায়ণগঞ্জ ট্র্যাজেডি : দায় কার? শীর্ষক অনলাইন আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

রাজেকুজ্জামান রতন বলেন, ‘এই ফ্যাক্টরিতে তিন হাজারের ওপর শ্রমিক ছিল এবং তার অধিকাংশই ছিল শিশু। অন্যদিকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে শ্রম মন্ত্রণালয়। তার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ডিপার্টমেন্ট অব লেবার। আর তারা দেখেন একটি ফ্যাক্টরিতে নিয়মিত কাজকর্ম হয় কি না, কারা কাজ করছে। আর আরেকটা হচ্ছে ইনস্পেকশন অব ফ্যাক্টরি অ্যান্ড স্টাবলিশমেন্ট, যারা নিয়মিত পরিদর্শন করে। আরেকটা হচ্ছে দমকল বাহিনী, যারা দেখেন যে অগ্নিনির্বাপণের সুরক্ষাগুলো আছে কি না। আর বিল্ডিং কোড মেনে চলা হচ্ছে কি না, তার জন্য আরেকটা প্রতিষ্ঠান। সরকারের এই প্রতিটি অঙ্গ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। নাকি তারা ব্যর্থ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত?’

পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সোবহান বলেন, ‘শিল্পকারখানাগুলো যখন তৈরি করা হয় তখন তারা যে নিয়মগুলো অনুসরণ করার কথা, সেগুলো অনুসরণ করে না।