সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজার এলাকায় সেপটিক ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে গতকাল রবিবার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন।

নিহত নির্মাণ শ্রমিকের নাম রতন কর্মকার (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকার ধীরেন কর্মকারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু রহমান জানান, সকালে বারঘরিয়া বাজারের হাসি বেগমের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় রতন ট্যাংকের ভেতরে পড়ে যায়। এ সময় লকডাউনে টহলে থাকা আনসার সদস্য বেলাল হোসেন (২৫) তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকে পড়ে যান।