দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রবিবার রাতে ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে এ অব্যাহতি দেন।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, জেলা ছাত্রলীগের জরুরি সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতি পাওয়া মাহবুবুর রহমান রবিন বলেন, ষড়যন্ত্রমূলকভাবে একটি চক্র জেলা ছাত্রলীগকে ভুল বুঝিয়ে আমাকে এ অব্যাহতি দিয়েছে।