এবারের ইউরোর সেরা একাদশে প্রাধান্য পেয়েছেন দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন ইতালির সর্বোচ্চ পাঁচজন, রানার্স-আপ ইংল্যান্ডের তিনজন। ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম দল থেকে আছেন একজন করে খেলোয়াড়। একাদশ ঘোষণা করা হয়েছে ৪-৩-৩ ফরমেশনে। আক্রমণভাগে আছেন কিয়েসা, লুকাকু ও স্টার্লিং। স্টার্লিং টুর্নামেন্টে গোল করেছেন মাত্র তিনটি। লুকাকুর গোল চারটি। অথচ ৪ গোল করা কেইন, ৫ গোল করা রোনালদো ও প্যাট্রিক শিকের জায়গা হয়নি সেরা একাদশে। সাবেক ফুটবলার, কোচ, ফুটবল সাংবাদিক নিয়ে গড়া পরামর্শক কমিটি এই একাদশ নির্বাচন করেছে।
সেরা একাদশ
গোলকিপার : জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি)। ডিফেন্ডার : কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুয়ের (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎজোলা (ইতালি)। মিডফিল্ডার : পিয়ের-এমিল হসবার্গ (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনহো (ইতালি)। ফরোয়ার্ড : ফেদ্রিকো কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)।