এফএসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সভায় ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।