ব্রেন্ডন টেলরকে তাসকিন আহমেদের হাতে ক্যাচ বানিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। এই রেকর্ড গড়ার পথে মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন দেশ সেরা অলরাউন্ডার।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টেলরের উইকেটটি সাকিবের ২৭০তম। এরপর রায়ার্ন বার্লকেও ফেরান তিনি। ওয়ানডেতে এখন পর্যন্ত ২১৩ ম্যাচ ও ২১০ ইনিংসে সাকিবের উইকেট ২৭১।
মাশরাফি ২২০ ম্যাচে ২২০ ইনিংসে নিয়েছেন ২৭০ উইকেট। তার একটি ২০০৭ সালে আফ্রিকা একাদশের বিপক্ষে। আর বাংলাদেশের হয়ে ম্যাশের উইকেট ২৬৯টি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই সিংহাসনে বসলেন সাকিব। বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এই অলরাউন্ডের।