নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে মাইজদীর রশিদ কলোনি এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাসভবনের একটি কক্ষে করোনা রোগীদের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন মো. শাহজাহান। তিনি জানান, এ কেন্দ্র থেকে করোনা রোগীরা বিভিন্ন ধরনের সহায়তা পাবেন। যার মধ্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ওষুধ এবং মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা অন্যতম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।