উত্তরের পথে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত দুই লেন থাকায় গাড়ির প্রচুর চাপ রয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

লকডাউন শিথিল করায় আসন্ন ঈদুল আজহায় কোরবানির ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এ জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে অন্যান্য দিনের মতোই ভোর থেকে জটের সৃষ্টি হয়। দুপুর থেকে জট ছেড়ে সড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করে।

মহাসড়কের এলেঙ্গায় দাঁয়িত্বর সার্জেন্ট সবুজ মাহমুদ বলেন, বর্তমানে মহাসড়কে স্বাভাবিক গতিতে  যানবাহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত সড়কে দুই লেন থাকায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় গাড়ির চাপ রয়েছে।