সাবিনাকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা

মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে এবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার। মোট ২৮ গোল করে সেরা হন তিনি। পেছনে ফেলেন ক্লাব সতীর্থ সাবিনা খাতুনকে।

আগের আসরের সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন এবার ২৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

বসুন্ধরার হয়েই গত বার ৩৫ গোল করেছিলেন সাবিনা। ২২ গোল করে কৃষ্ণা ছিলেন দ্বিতীয় স্থানে।

এবার সর্বোচ্চ গোলদাতা হতে পেরে উচ্ছ্বসিত কৃষ্ণা, ‘সর্বোচ্চ গোলদাতা হতে পেরে খুবই ভালো লাগছে। আসলে গতবার ২২ গোল করে দ্বিতীয় হয়েছিলাম। গতবারই প্রথম লিগে খেলতে নেমেছিলাম। এবার যখন লিগ শুরু হলো, শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল চেষ্টা করলে আমিও সর্বোচ্চ গোলদাতা হতে পারব।’

সোমবার শেষ হওয়া মেয়েদের লিগে শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। গত আসরে প্রথমবার নারী ফুটবলে নাম লিখিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।

আরো পড়ুন

১৪ ম্যাচে ১২৩ গোলে আসর শেষ করল বসুন্ধরা