টাঙ্গাইলে করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চার জন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, জেলায় নতুন করে ৮৬২ টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৮৭ শতাংশ। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৬৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৪০৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৯৩ জন।