কক্সবাজারে ঈদের জামাত অনুষ্ঠিত

করোনাভাইরাসের কারণে ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে একাধিক জামাতের।

সকাল ৮টায় ঈদগাহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক।

কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজসহ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

পরে করোনা থেকে নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।