কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে দুইজন ছাত্রনেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিনজন।
নিহতরা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলীর মোহাম্মদ ওসমানের ছেলে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কফিল উদ্দীন রিফাত (২১) এবং কলাতলীর জালাল ড্রাইভারের ছেলে শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আসিফ চৌধুরী (২০)।
আরও পড়ুন... কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ মৃত্যু
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থাও বেশ সংকটাপন্ন।
কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিজানুল হক জানান, দুটি মোটরসাইকেলই দ্রুতগতিতে বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী পাঁচজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও আসিফকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নওশাদ জানান, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়।
আহত তিনজনে মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা ঈদুল আজহার ছুটিতে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে গিয়েছিলেন।