কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২১, ১০:৪৭ এএম

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ।

মৃতদের মধ্যে ১২ জন করোনায় আক্রান্ত ছিলেন আর ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আরও পড়ুন... কোরবানির মাংস নিয়ে ঝগড়া: তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম জানান, করোনায় মৃত সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, উপসর্গ নিয়ে যারা মারা যান, তারা বুধবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৪৭ জন। গতকাল ছিলেন ২৫৬ জন। তার আগের দিন ছিলেন ২৫৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত