চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ির ভুজপুর রাবার ড্যামে ঘুরতে এসে ইব্রাহিম (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভুজপুর কাজিরহাটসংলগ্ন হালদা নদীর রাবার ড্যামের পানিতে ডুবে তিনি মারা যান।
ইব্রাহিম কুমিল্লা জেলার কচুয়া থানার মো. সেলিমের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ইব্রাহিম ওমরগনি এমইএস কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।