কিছু ফল ও সবজি রয়েছে যেগুলো একসঙ্গে বা অন্য কোনো খাবারের সঙ্গে একত্রে খেলে বিপদ ঘটতে পারে। জেনে নিন এ বিষয়ে
দুধ ও আনারস : দুধ ও আনারস একসঙ্গে খেলে আপনি বমি, সংক্রমণ, ডায়রিয়া, মাথাব্যথা এবং এমনকি পাকস্থলীর ব্যথায় আক্রান্ত হতে পারেন। আনারসে থাকা ব্রোমালেইন ও দুধের ল্যাকটিক অ্যাসিড একসঙ্গে মিশলে বিষক্রিয়া হয়।
গাজর ও কমলা : আপনার যদি বদহজমের সমস্যা থেকে থাকে তাহলে এই দুটি খাবারের সমন্বয় অবস্থা আরও খারাপ করে তুলতে পারে। এর ফলে অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালাপোড়া এবং এমনকি কিডনি রোগও হতে পারে।
পুডিং ও কলা : এই দুটি খাবার একত্রে খেলে হজমে সমস্যা হতে পারে। ফলে কিছু সময়ের জন্য মাথা ঘুরতে পারে। এমনকি তা বিষাক্তও হতে পারে।
কলা ও পেয়ারা : এ দুটি ফল একসঙ্গে খেলে বমি, মাথাব্যথা, রক্তের অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া জনিত বিকার এবং গ্যাসের সমস্যা হতে পারে।
লেবু ও পেঁপে : এই দুটি খাবার একসঙ্গে খেলে রক্তের হিমোগ্লোবিন সমস্যাসহ রক্তস্বল্পতার মতো সমস্যা তৈরি করতে পারে!
দুধ ও কমলা : দুধ, কমলার জুস এবং খাদ্যশস্য একসঙ্গে খেলে বদহজম হতে পারে।
সবজি ও ফল : সবজি ও ফলমূল দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু এক বসাতেই সেগুলো খাওয়া উচিত নয়। ফলে থাকা সুগার হজম হতে দীর্ঘ সময় লাগে। ফলে একই সময়ে সবজি খেলে হজমের গতি ধীর হয়ে পড়তে পারে। সবজি হজমে দেরি হলে গ্যাস সমস্যা, ডায়রিয়া ও মাথাব্যথা হতে পারে।