রবিবার থেকে ব্যাংক খোলা সাড়ে ৩ ঘণ্টা, পুঁজিবাজারে লেনদেন ১০-১টা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মধ্যে রবিবার থেকে ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে।

লকডাউন চলাকালে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হবে ১০ টা থেকে ২টা পর্যন্ত। পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

লকডাউনে ২৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে লেনদেনের এই সময়সূচী বাংলাদেশ ব্যাংকের পৃথক প্রজ্ঞাপন ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সরকারি নির্দেশনা মেনে জানিয়েছিল।

জুলাইয়ে শুরু হওয়া কঠোর লকডাউনে ব্যাংক চারদিন খোলা থাকলেও এবার সরকারি ছুটির দিনগুলো ছাড়া বাকি সবদিনই লেনদেন হবে।