করোনা: খুলনা বিভাগে আরও ৪৫ মৃত্য

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।

এর আগে শনিবার বিভাগে ৩৩ জনের মৃত্যু এবং ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রবিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়।

বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ছয়জন, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে; বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।