প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি

ইরাকের মাটিতে আমেরিকান সেনার দরকার নেই

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি বলেছেন, তার দেশে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকান সেনাদের কোনো প্রয়োজন নেই। তবে তিনি বলেছেন, এসব বিদেশি সেনাদের পুনরায় মোতায়েনের বিষয়টি নির্ভর করছে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ওপর। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। মুস্তাফা আল-খাদিমি বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রশিক্ষণ ও সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আহ্বান জানাবে ইরাক। কিন্তু যুদ্ধের সেনাদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের একটি সময়সীমা চাওয়া হবে। এপ্রিলে ওয়াশিংটন ও বাগদাদে আলোচনায় যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ইরাকের মাটিতে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।