Imperative, Optative I Exclamatory Sentence

আমরা আগেই জেনেছি অর্থ ও কাজ অনুসারে বাক্য পাঁচটি শ্রেণিতে বিভক্ত। গত সংখ্যায় আমরা Assertive এবং interrogative sentence সম্পর্কে জেনেছি। আজ আমরা বাকি তিন ধরনের বাক্য সম্পর্কে জানবো

Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য) :

যে Sentence দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence  বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।

একটি সহজ  pattern অনুসরণ করা যেতে পারে : “ÒSubject (invisible) + verb + object”

Example : Do it quickly. (Order)

Never tell a lie. (Advice)

Please, give me a pen. (Request)

Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য) :

যে Sentence দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।

বেশির ভাগ optative sentence  এ may ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে।

Example : May Allah help you to overcome all the obstacles.

May you be happy in your future life.

Live long our president.

সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও QvovI Optative sentence হয়। তাই, এটা সবসময় বাধ্যতামূলক নয় যে Optative sentence এর শুরুতে  May  থাকতেই হবে।

Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য) :

Exclamatory sentence  দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।

এ ধরনের বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে । কোনো বাক্য যদি Alas, Bravo, Ah, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।

Example : Hurrah! We’ve won the game.

What a beautiful scene!

Alas! You’ve failed in English