গোল্ডকাপের সেমিতে মেক্সিকোর সঙ্গে কাতার

অতিথি দল হিসেবে অংশ নিয়েই কনকাকাফ গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। ১৬ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে হন্ডুরাস ও গ্রানাডাকে হারিয়েছিল তারা। ড্র করেছিল পানামার সঙ্গে। কোয়ার্টার ফাইনালে তাদের খেলা ছিল এল সালভাদরের সঙ্গে। সেখানে মধ্য আমেরিকার দেশকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজকরা। দুটি গোল করেন আলমোয়েজ আলি (২ ও ৫৫ মিনিট)। অপর গোলটি করেন হাতিম। সেমিতে যুক্তরাষ্ট্র-জ্যামাইকার কোয়ার্টার জয়ীর সঙ্গে খেলবে কাতার। ইন্টারনেট।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো ৩-০ গোলে হন্ডুরাসকে হারিয়ে সেমিতে উঠেছে। তাদের প্রতিপক্ষ কোস্টারিকা বা কানাডা।