১৯ সেপ্টেম্বর আইপিএল, মুখোমুখি ধোনি-রোহিত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এই পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের দ্বিতীয় দফার সূচি ঘোষণা করেছে।

ভারতে করোনা প্রকোপের জন্য গত ৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। তারপর ঠিক হয়, ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ। শারজা, আবু ধাবি ও দুবাই, এই তিন শহরে ম্যাচগুলো হবে।

দ্বিতীয় দফায় আয়োজিত হবে ৩১টি ম্যাচ। এর মধ্যে ১৩টি ম্যাচ দুবাইতে আয়োজন করা হবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।

গত বছর পুরো আইপিএলই সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল।