জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফল (ঈএচঅ) প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্রে জানা যায়, যেসব পরীক্ষার্থী অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সব বিষয়ে সব কোর্সে উত্তীর্ণ হয়েছেন শুধু সেসব পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফল প্রকাশ করা হয়। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd অথবাwww.nubd.info)-এ পাওয়া যাবে। গত ২০ জুলাই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।