নারায়ণগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বন্দর, একজন সদর ও একজন সোনারগাঁওয়ের বাসিন্দা।
এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩৮ জনের। এতে আক্রান্ত হয়েছে ২১৪ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৫০ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪১০ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৩৫ জনের। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২৫ জন ও আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭৯ জন, সদরে মারা গেছেন ৪৮ জন ও আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৭৪ জন, বন্দরে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৩জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৭ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।