আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পর থেকে ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। ভবিষ্যৎ ঠিক না হলেও সামনে শুরু হতে যাওয়া লিগ মৌসুমের আগে যেন ছুটিটাকে আরও বেশি উপভোগ করে নিচ্ছেন এলএমটেন।
আমেরিকার মিয়ামিতে গিয়ে সন্তানদের সঙ্গে ‘রন্ডো’ খেলে ছুটি কাটালেন মেসি। ফুটবলীয় ভাষা রন্ডো হলো কয়েকজন মিলে গোল হয়ে ফুটবল খেলা। যেখানে বৃত্তের মাঝখানে থাকা একজনকে দৌড়াতে হয় বল কেড়ে নেওয়ার জন্য।
মিয়ামিতে সন্তানদের সঙ্গে রন্ডো খেলার এক ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মেসি।
আর্জেন্টাইন ফরোয়ার্ড এখনো বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেননি। তবে মেসি যে ক্যাম্প ন্যুয়ে থাকছেন, তা প্রায় নিশ্চিত।