টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের নিগইর গ্রামের ইট সলিংয়ের সড়কে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাজে বাধা দিয়েছে।
স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, গত অর্থ বছরের ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের নিগইর গ্রামে ইট সলিংয়ের জন্য বরাদ্দ আসে। কিন্তু উক্ত কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাব দেখিয়ে নিম্নমানের ইট ব্যবহার করছে বলে অভিযোগ উঠে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলীসহ একাধিক ব্যক্তি বলেন, ইট সলিংয়ের কাজে নিম্নমানের ইট দিয়ে কাজ করায় আমরা কাজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেই। আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে নিম্নমানের ইট দিয়ে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান মাসুদুর রহমান বালা।
এ বিষয়ে সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা বলেন, কিছু জামা অর্থাৎ বেশি পোড়া (নিম্নমানের) ইট ছিল।