ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে হার্ড-হিটার ব্যাটসম্যান আজম খানকে পাচ্ছে না পাকিস্তান। অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে ছিটকে গেছেন এই ২২ বছর বয়সী তারকা।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
পরীক্ষায় এক নিউরোসার্জন সুপারিশ করেছেন আজমকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখতে। চার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে পারবেন কিনা তার জন্য সোমবার তার শারীরিক পরিস্থিতি পুনর্বিবেচনা করা হবে।
আজম পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি মঈন খানের পুত্র। কোচ মিসবাহ-উল-হকের সমর্থনে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এখনো নিজের জাত চেনাতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ৫ রানে অপরাজিত ছিলেন তিনি। একই প্রতিপক্ষের বিপক্ষে পরের ম্যাচে আউট হন মাত্র ১ রানে। তবে মাত্র দুই ম্যাচ দিয়ে আজমকে বিচার করাটা অন্যায্য জানিয়েছেন মিসবাহ।
৩১ জুলাই থেকে ৩ আগস্ট, গায়ানায় উইন্ডিজ-পাকিস্তান সিরিজের বাকি তিন টি-টোয়েন্টি খেলবে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায়া ব্যাট করার সুযোগ পাননি আজম।