কঠোর বিধিনিষেধের নবম দিনে আটক ৪৮১

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঈদের পরের চলমান কঠোর বিধিনিষেধের নবম দিনে রাজধানী ঢাকায় ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা আগের দিনের তুলনায় এক’শ জন বেশি। শনিবার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি এক বার্তায় এই তথ্য জানায়।

বার্তায় বলা হয়, এদিন ভ্রাম্যমাণ আদালত ২০২ জনকে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করেছে। আগের দিন শুক্রবার ১০৮ জনের কাছ থেকে আদায় করা হয়েছিল ৬৭ হাজার ৯৪০ টাকা।

শনিবার গাড়ি থেকে জরিমানা আদায়ের পরিমাণও অনেক বেড়েছে। এদিন ৪৪০টি গাড়ির বিরুদ্ধে ১০লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। আগের দিনের চেয়ে যা সোয়া দুই লাখ টাকা বেশি।