প্রতিপক্ষের হামলায় কৃষক খুন নারীর লাশ উদ্ধার

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনির হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই জামাল হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে কৃষিজমি নিয়ে তাদের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে নিজেদের রোপণ করা বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করতে গেলে প্রতিপক্ষের ফোরকান হাওলাদার, সাহাজউদ্দিন ও সিদ্দিক হাওলাদার এবং তাদের লোকজন মিলে মনির হাওলাদারের ওপর অতর্কিতে হামলা চালায়।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামে নিখোঁজের এক দিন পর জুলেখা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে পুকুরিয়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা একই এলাকার আতাউর রহমানের স্ত্রী।