মোংলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল হক হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে স্থানীয় সিগন্যাল টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে মোংলা পৌরসভার মোর্শেদ সড়ক এলাকার একটি ভাড়া বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বাবা ও পাঁচ ছেলেমেয়ে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন ওই নারী। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই নারীর শয়নকক্ষে প্রবেশের পর তাকে ধর্ষণ করেন তার বাবা আবদুল হক। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী। মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল সোমবার অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার রাতে আবু তাহের চৌধুরী (২১) নামে ওই যুবককে আটক করে পুলিশ।