বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য, ক্রীড়া জগত পত্রিকার সাংবাদিক আব্দুল অদুদ চৌধুরী তুহিনের বাবা দেলওয়ার হোসেন চৌধুরী আর নেই।
মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দেলওয়ার হোসেন চৌধুরী একজন সফল শিক্ষক। কবির হাট সরকারি মডেল স্কুলসহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন নামকরা স্কুলগুলোতে দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।
আব্দুল অদুদ চৌধুরী তুহিনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।