খালি পেটে ঘুমালে...

রাতে ঘুমানোর আগে বেশি খাবার খেতে নেই এ কথা যেমন সত্য, তেমনি একদম খালি পেটে ঘুমালেও শরীর খারাপ হতে পারে। জেনে নিন খালি পেটে ঘুমালে কী কী সমস্যা দেখা দিতে পারে

পুষ্টির ঘাটতি

রাতে না খেয়ে ঘুমালে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হবে। সঠিক পরিমাণ পুষ্টি পেতে তিনবেলা নিয়মিত খাওয়া এবং অন্তত দুবার হালকা নাশতা খাওয়া উচিত। রাতের খাবার বাদ দিলে পরে তা অপুষ্টির কারণ হতে পারে।

মেটাবলিজমে ক্ষতি

রাতে না খেয়ে ঘুমানোর কারণে মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয়ে যায় শরীরের ইনসুলিনের লেভেল। এমন হলে ডায়াবেটিস দেখা দিতে পারে। এ ছাড়া কোলেস্টেরল ও থাইরয়েড লেভেলেও ক্ষতিকর প্রভাব পড়ে।

ঘুমে সমস্যা

রাতে না খাওয়ার কারণে ঘুমেও সমস্যা হয়। শরীরের যতটুকু খাবারের প্রয়োজন তা পাওয়া যায় না বলে বারবার ঘুম ভেঙে যায়। এর প্রভাব পড়বে সারা দিনের কাজে।

ওজন বৃদ্ধি

সারারাত খালি পেটে থাকলে সকালে খাবারের পরিমাণ বেড়ে যায়, তাতে ওজন আরও বেড়ে যাওয়ার ভয় থাকে।

শক্তির অভাব

আমাদের শরীর প্রতি মুহূর্তে শক্তি ব্যবহার করে এবং ক্যালরি খরচ করে। তাই শারীরিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন পড়ে জ্বালানির। আর রাতে খাবার না খেলে সেই জ্বালানিতে সংকট তৈরি হয়। দেখা দেয় শক্তির অভাব। তাই ঘুমানোর আগে অবশ্যই পরিমিত খাবার খেতে হবে।