চন্দনাইশে এক রাতে ৪ বিয়ে ভন্ডুল, জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে ‘কঠোর লকডাউনের’ বিধিনিষেধের মধ্যে এক রাতেই চারটি বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে চন্দনাইশ পৌরসভার চৌধুরী মার্কেট এবং বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় বিয়ের আয়োজকদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন। তিনি জানান, স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ না মেনে উপজেলার বিভিন্ন স্থানে চারটি বিয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। তাই চারটি বিয়েতে আয়োজকদের বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় আরও চারজন থেকে ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।