শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

কওমি মাদ্রাসা খোলার কোনো সিদ্ধান্ত হয়নি

দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের কওমি মাদ্রাসাসমূহ খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে,  শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সকল কাওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। যা  সত্য নয়।’