মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া করে রেখেছে পিএসজি

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি হচ্ছে না, দুদিন আগেই এই খবর নিশ্চিত হয়। এরপর থেকেই আর্জেন্টাইন তারকার নতুন ঠিকানা কি হয় সেনিয়ে সবার আগ্রহ।

বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা, ফরাসি ক্লাব পিএসজি হতে যাচ্ছে মেসির নতুন নীড়। এমনকি কাতারি মালিকানার ক্লাবটি নাকি মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া করে রেখেছে!

সাধারণত বড় কোনো প্লেয়ারকে সই করালে আইফেল টাওয়ারে লাইট অ্যান্ড শো করে পিএসজি। শেষ বার যা হয়েছিল নেইমারের জন্য।

২০১৭ সালে নেইমার বার্সেলোনা থেকে রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে পাড়ি দেন। তখন ব্রাজিলিয়ান তারকাকে বরণ করতে আইফেল টাওয়ারে রাজকীয় সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। এ জন্য প্রায় ৩ লক্ষ্য ইউরো খরচ করেছিল ক্লাবটি। মেসি চুক্তি সাক্ষর অনুষ্ঠানও তেমনই করতে চায় তারা।

ইএসপিএনের সাংবাদিক দিয়েগো মনরোইগের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে লিখেছে, ১০ আগস্টের জন্য আইফেল টাওয়ার বুক দিয়ে রেখেছে পিএসজি।