নাটোরে পিকআপভ্যান খাদে পড়ে নারীসহ নিহত ৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপভ্যান খাদে পড়ে নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

তিনি জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পিকআপভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় কাছিকাটা এলাকায় পিকআপভ্যানটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন...মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, থানায় মামলা