উখিয়ায় অজগর উদ্ধারের পর অবমুক্ত

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের বড় ইনানী এলাকায় লোকালয়ে প্রবেশ করা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনকর্মী ও সিপিজি সদস্যরা।

রবিবার উদ্ধার করা অজগরটি ইনানী বিটের সংরক্ষিত গভীর বনাঞ্চলের ভেতর অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের ইনানী বিটের বড় ইনানী এলাকায় ঢুকে পড়ে একটি অজগর সাপ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু ও সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে বনকর্মী ও সিপিজি সদস্যদের একটি দল ঘটনাস্থলে যান। তারা লোকালয় থেকে অজগর সাপটি উদ্ধার করে গভীর বনাঞ্চলের ভেতর অবমুক্ত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।