হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়াল ও আরব আমিরাতের দিরহামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার নাম হাবিবুর রহমান অন্তিক। এই সময় তার কাছ থেকে ৯০ হাজার সৌদি রিয়াল, ২০ হাজার ইউএই দিরহাম মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মুদ্রার মূল্য ২২ লাখ ৫৫ হাজার টাকা।
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ জানান, টার্কিশ এয়ারলাইনসে ইস্তাম্বুল হয়ে কায়রো যাওয়ার কথা ছিল হাবিবুরের। রবিবার ভোরে ব্যাগেজ চেক ইন শেষে বোর্ডিং পাস নেওয়ার সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।