দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, টিকে গেলেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিকেল ৫টায় টস অনুষ্ঠিত হয়।

স্বাগতিকেরা একাদশে দুটি পরিবর্তন আনলেও প্রথম চার ম্যাচে ব্যর্থ সৌম্য সরকার আরো একটা সুযোগ পেলেন। একাদশে রয়েছেন এই বাঁহাতি।

প্রথম চার ম্যাচই বাংলাদেশ একই একাদশ নিয়ে খেলেছে। এম্যাচে শামীম হোসেন ও শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও সাইফউদ্দিন। শরিফুল নেই চোটের কারণে।

অস্ট্রেলিয়া দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে বিশ্রাম পাওয়া অ্যাডাম জাম্পা ও নাথান এলিচ একাদশে ফিরেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে অ্যান্ড্রু টাই ও জস হ্যাজলউডকে।

সিরিজে ৩-১ এ এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচই জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। চতুর্থ ম্যাচটা জিতে অস্ট্রেলিয়া।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ব্যবধান ৪-১ করার, অস্ট্রেলিয়ার লক্ষ্য ৩-২।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, মিচেল সোয়েপসন ও অ্যাডাম জাম্পা।