মেয়রের ঘোষণা

টিকা না নিলে পৌরকর্মীদের বেতন বন্ধ

করোনাভাইরাসের টিকা গ্রহণ না করলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন সাময়িক বন্ধের  ঘোষণা দিয়েছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। কর্মীরা টিকা নিলে সেই বিষয়টি মেয়রকে অবগত করার পর তাদের বেতন দেওয়া হচ্ছে।

হাকিমপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, পৌর মেয়র কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ টিকা গ্রহণ সম্পন্ন করা ছাড়া বেতন বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছিলেন। আমাদের পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী। যাদের মধ্যে কয়েকজনের টিকা নেওয়া ছিল না।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সুযোগ থাকার পরেও করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেননি পৌরসভার এমন কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা সাময়িকভাবে বন্ধ করা হয়।