মুন্সীগঞ্জের সিরাজদীখানে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ১০০ টেঁটা ও বল্লম উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহাদাত (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের শাহ আলমের বাড়িতে ওই অভিযান চালানো হয়।
সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের শাহ আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখানে মজুদ করা ১০০ টেঁটা ও বল্লম উদ্ধার করতে সক্ষম হন তারা। এ সময় শাহ আলমের ছেলে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।