করোনায় বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে মমিনুজ্জামান খান ঝান্ডা নামে এক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ জানান, মমিনুজ্জামান খান ঝা-া এই প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং ওই মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। পারিবারিক সূত্রে জানা যায়, মমিনুজ্জামান খান মহানগরীর হামিদ উদ্দীন রোডের বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ময়মনসিংহের স্বনামধন্য প্রগ্রেসিভ মডেল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।