করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে আরও ১৩ জনের মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতালে) গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক আরো জানান, বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩জন, সুস্থ হয়েছে ৩৭ জন।

তিনি বলেন, দূর-দুরান্ত থেকে যে রোগী আসে তাদের শারীরিক অবস্থা ভালো থাকে না। যে কারণে মৃত্যুর হার তাদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারি সময়ে চেষ্টা করে যাচ্ছি সঠিক সেবা দেওয়ার ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘটায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৭২ জন।

তিনি জানান, নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৩৪.৯৫ শতাংশ । ফরিদপুর এ পর্যন্ত ১৯ হাজার  ৪১৬জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৪ হাজার ৬৯৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত শুধু করো নায় ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

জেলায় মৃত্যুর হার ২.৩৩ এবং আক্রান্তের হার ২৫.৬৬ শতাংশ ।