পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভেসেল এবং চারটি স্টিম জেনারেটর হস্তান্তর করেছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম। গতকাল বৃহস্পতিবার রোসাটমের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়্যাক্টর ভেসেলের প্রতিটিরি ওজন ৩৩৩.৬ টন ও স্টিম জেনারেটরের ওজন ৩৪০ টন। রাশিয়ার এটোমম্যাসের কারখানা থেকে এটি বাংলাদেশের মোংলাতে আনতে দুই মাসের বেশি সময় লেগেছে। ভিভিইআর ১২০০ প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিয়্যাক্টর ভেসেল বানাতে দুই বছরের বেশি সময় লেগেছে।
এর আগে গত বছরের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভেসেল এবং স্টিম জেনারেটর হস্তান্তর করা হয়। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভেসেল স্থাপন করার কথা।
১ লাখ ১৩ হাজার কোটি টাকায় দেশের সব থেকে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসার কথা ২০২৩ সালে। এর পরের বছর আসার কথা দ্বিতীয় ইউনিটের উৎপাদন।