খুলনা বিভাগে করোনায় আরও ১৭ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। একদিনে এই ভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬১২ জনের।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল নাগাদ ২৪ ঘণ্টায় এই বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিনজন করে, যশোর ও মাগুরায় দুজন করে এবং নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ২০০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৭০ জন।

আরও পড়ুন...সরষের ভেতর ‘ভূত’ খুঁজতে বললেন কাদের