গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। শুক্রবার নগরীর সব মসজিদে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্প্রতি তার মধ্যে করোনা লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা দেওয়া হয়। বুধবার জানতে পারেন তার নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
মেয়র বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন। অসুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে গাজীপুর সিটি মেয়র করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে শুক্রবার জুমার নামাজের পর মহানগরীর সব মসজিদে সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান শুক্রবার বলেন, গত ২৪ ঘন্টায় গাজীপুরে পাঁচজন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫৭৩ নমুনা পরীক্ষায় ১৯৬ জনের নমুনায় করোনা পজেটিভ ফল আসে। এ নিয়ে গাজীপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২১ হাজার ১০১ জন এবং করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ২৭ জন।