ভাসানচর থেকে পালাতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ২৭ রোহিঙ্গা

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের সমুদ্র এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

জানা যায়, শুক্রবার রাতে ৪১ রোহিঙ্গা নিয়ে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এ তে ১৪ রোহিঙ্গাকে পাশ্ববর্তী মাছধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন নিখোঁজ রয়েছেন। 

ভাসানচর ক্যাম্পের সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রহিঙ্গা পালিয়ে যায়। চট্টগ্রামের সামুদ্রিক সীমনায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়। শনিবার ভোর রাতের দিকে পার্শ্ববর্তী মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৭ জন। উদ্ধারের পর ১৪ রহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেন জেলেরা। এদিকে নিখোঁজর এখনো খোঁজ পাওয়া যায়নি। 

তবে তাদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা অভিযান অব্যাহত রেখেছে। 

এ বিষয়ে জানতে চাইলে ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, ভোরের দিকে জেলেরা ১৪ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান এখনো চলছে।